প্রকাশের সময়: বুধবার, ১ এপ্রিল, ২০২৬ । ১:৩০ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সংবিধান সংশোধনে বিশেষ কমিটির প্রস্তাব করেছি : সালাহউদ্দিন আহমদ

স্টাফ রিপোর্টার।।

‎স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘সংবিধান সংশোধনে বিশেষ কমিটির প্রস্তাব করেছি আমরা।’

মঙ্গলবার ৩১ মার্চ সংসদ অধিবেশন শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী। এ সময় তিনি আরও বলেন, এই বিশেষ কমিটিতে রাজনৈতিক দলগুলো থেকে নির্বাচিত যাঁরা আছেন, সবাই থাকবেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এর বাইরে যারা সংবিধান বিশেষজ্ঞ ও পত্রপত্রিকার সম্পাদক, আইনজীবী, অবসরপ্রাপ্ত বিচারপতিসহ অন্য বিশিষ্ট নাগরিকদের রাখা যায় বলে প্রস্তাব দেওয়া হয়েছে।’

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন