প্রকাশের সময়: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬ । ১১:২৭ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

অনৈতিক অবস্থায় দেখে ফেলায় কিশোরীর আত্মহত্যা!

৭৫ বাংলাদেশ ডেস্ক।।

ময়মনসিংহের ফুলপুরে দুই সন্তানের জনকের সাথে অনৈতিক অবস্থায় দেখে ফেলায় ১৩ বছর বয়সি এক কিশোরী কিটনাশক পানে আত্মহত্যা করার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত রুবেল মিয়া পলাতক রয়েছে।

রবিবার (২৭ মার্চ) উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের বড় শুনই গ্রামে ধর্ষণের ঘটনা ঘটে। পরে ওই দিন রাতেই কিশোরী কিটনাশক পান করেন। পরে সোমবার (৩০ মার্চ) ভোররাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোরী মারা যায়।

কিশোরী ও রুবেল মিয়া একই এলাকার বাসিন্দা। তারা একে অপরের প্রতিবেশি। রুবেল মিয়া দুই সন্তানের বাবা বলে জানা গেছে।

এই ঘটনায় সোমবার (৩০ মার্চ) রাতে ওই কিশোরীর বাবা বাদি হয়ে ফুলপুর থানায় রুবেল মিয়াকে আসামি মামলা দায়ের করেন।

ঘটনার দিন রাতে ওই কিশোরীর দাদী রাত ১০ টার দিকে নাতনিকে ঘরে না পেয়ে খুঁজতে বের হলে বাড়ির পাশে জলাশয়ের পরিত্যক্ত জায়গায় তাদের একসাথে অনৈতিক অবস্থায় দেখতে পায়। দাদীর উপস্থিতি টের পেয়ে দুইজনেই পালিয়ে যায়। একটু পরে ওই কিশোরী বাড়িতে এসে তার দাদীকে জানায় রুবেল আমার সব শেষ করে দিছে এই জীবন দিয়ে আমি কি করবো এবং এই সময় সে কৃষিকাজে ব্যবহৃত কীটনাশক (বিষ) খেয়েছে বলে জানায় এবং তখনি অসুস্থ হয়ে পড়ে।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, বিষপানে অসুস্থ অবস্থায় রবিবার রাত ১১টার পর কিশোরীকে প্রথমে ফুলপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নেওয়া হয়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপালে ভর্তি করা হয়। ভোররাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোরী মারা যায়। পরে ময়নাতদন্ত শেষে সন্ধ্যার পর মরদেহ নিয়ে থানার সামনে গিয়ে স্বজনেরা অভিযুক্ত ব্যক্তির বিচার চেয়ে বিক্ষোভ করে।

এসময পুলিশ মরদেহ দাফনের পর থানায় আসার জন্য পরামর্শ দিয়ে তাদের বাড়িতে পাঠান। রাত সাড়ে আটটার দিকে নিহত কিশোরীর মরদেহ বাড়িতে নেওয়ার পর স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। পরে রাত সাড়ে ১০ টার দিকে মরদেহ দাফন করে থানায় মামলা করার জন্য জন্য আসেন।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে নানাভাবে ওই কিশোরীর সাথে অনৈতিক কাজ করছিলেন। মেয়েটির স্বজনেরা মরদেহ নিয়ে থানায় আসলে তাদের বুঝিয়ে বাড়িতে পাঠানো হয়। মরদেহ দাফন শেষে পরিবারের লোকজন থানায় আসলে রাতেই মামলা নেয়া হয়। ঘটনার পর থেকে রুবেল মিয়া পলাতক রয়েছে। অভিযুক্ত রুবেলকে গ্রেফতারের চেষ্টা চলছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন