প্রকাশের সময়: রবিবার, ২৯ মার্চ, ২০২৬ । ১০:৩৩ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ময়মনসিংহে ছেলের লাঠির আঘাতে বাবা খুন!

৭৫ বাংলাদেশ ডেস্ক।।

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় ছেলের লাঠির আঘাতে হোসেন আলী (৮৫) নামের এক বৃদ্ধ খুন হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন‍্য ২ জনকে আটক করেছে পুলিশ।

রোববার (২৯ মার্চ) সকালে উপজেলার রাধাকানাই ইউনিয়নের খালইপুড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- নিহতের ছেলে ভ‍্যান চালক রফিকুল ইসলাম এবং নাতি ইব্রাহিম খলিল।

সূত্র জানায়, নিহত হোসেন আলীর সাথে তার ছেলে রফিকুল ইসলামের সঙ্গে পারিবারিক বিষয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন জমি সংক্রান্ত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রফিকুল ইসলাম এবং তার বড় ছেলে ইব্রাহিম খলিলসহ অন‍্যরা মিলে বৃদ্ধ হোসেন আলীর ওপর হামলা চালিয়ে মারধর করে।

​প্রত্যক্ষদর্শী ও স্বজনদের দাবী, ঘাতক ছেলে ও নাতিরা মিলে বৃদ্ধকে বাঁশের লাঠি দিয়ে এলোপাথাড়ি মারধর করতে থাকে। একপর্যায়ে লাঠির আঘাতে বৃদ্ধ মাটিতে লুটিয়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইফুল্লাহ সাঈদ ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন- জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ছেলে ও নাতির লাঠির আঘাতে বৃদ্ধ বাবা খুন হয়েছে। এ ঘটনায় মূল অভিযুক্তরা আটক হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এনিয়ে আইনগত ব‍্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন