প্রকাশের সময়: শনিবার, ২৮ মার্চ, ২০২৬ । ৪:০৮ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৫ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীয়ায় অতিরিক্ত ভাড়া আদায়ে মোবাইল কোর্ট, জরিমানা

নিজস্ব প্রতিবেদক।।

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন।

শনিবার (২৮ মার্চ ২০২৬) জেলা প্রশাসন, ময়মনসিংহের নির্দেশনায় ফুলবাড়ীয়া-ময়মনসিংহ রুটে সিএনজি এবং ফুলবাড়ীয়া-ঢাকা রুটে যাত্রীবাহী বাস ও কাউন্টারে এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ তাকী তাজওয়ার। এ সময় সিএনজি চালকদের নির্ধারিত ভাড়া আদায় এবং যাত্রীদের নির্ধারিত ভাড়া প্রদান নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়।

এছাড়া বিআরটিএ নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ‘আলম এশিয়া পরিবহন’ (ফুলবাড়ীয়া-ঢাকা রুট) কে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী জরিমানা করা হয়।

জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন