প্রকাশের সময়: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬ । ৬:৩২ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ময়মনসিংহ নগরীতে অবৈধ পার্কিং এর বিরুদ্ধে মোবাইল কোর্ট, ১৬ যানবাহন আটক

৭৫ বাংলাদেশ ডেস্ক।।

ময়মনসিংহ জেলা ট্রাফিক পুলিশের সহযোগিতায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাব্বির হুসাইন অবৈধ সিএনজি ও মোটরযানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন।

এসময় নগরীর চরপাড়া মেডিকেল সংলগ্ন মেইন রোড এলাকায় অবৈধভাবে গাড়ি পার্কিং এবং অস্থায়ী দোকানপাট স্থাপনের মাধ্যমে সৃষ্ট যানজট নিরসনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। দীর্ঘদিন ধরে এ এলাকায় অবৈধ পার্কিং ও রাস্তা দখলের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছিল।

জেলা প্রশাসনের পক্ষ থেকে পূর্বে একাধিকবার সতর্ক করা হলেও চরপাড়া ও মেডিকেল কলেজ সংলগ্ন সড়কে অবৈধ কার্যক্রম বন্ধ না হওয়ায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে রাস্তার দুইধারে অবৈধভাবে পার্কিং করা গাড়ি এবং অস্থায়ী দোকানপাট উচ্ছেদ করা হয়।

অভিযানকালে মোট ১৬টি মোটরযান আটক করা হয়। এর মধ্যে ২টি অ্যাম্বুলেন্স, ২টি পালকি গাড়ি এবং ১২টি সিএনজি রয়েছে।

এসময় সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয় যে, ভবিষ্যতে চরপাড়া ও মেডিকেল কলেজ সংলগ্ন সড়কে কোনো ধরনের অবৈধ পার্কিং বা রাস্তা দখল করে দোকানপাট স্থাপন করা হলে তাৎক্ষণিকভাবে জব্দ করা হবে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন