প্রকাশের সময়: বুধবার, ২৫ মার্চ, ২০২৬ । ১:৪৪ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

পার্কে নিজ নিজ বর্জ্য পরিস্কারে মসিকের নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক।।

ময়মনসিংহ নগরীর পার্ক এলাকায় বর্জ্য ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা রোধে কঠোর অবস্থানে গেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। সকল ব্যবসায়ীকে নিজ নিজ বর্জ্য পরিষ্কার করে নির্ধারিতভাবে সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

মসিকের প্রশাসক রুকুনোজ্জামান রোকন স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, দোকানের বর্জ্য বস্তা বা পাত্রে ভরে মেইন রোডের পাশে রাখতে হবে, সেখান থেকেই সিটি কর্পোরেশনের গাড়ি তা অপসারণ করবে।

বর্জ্য অপসারণের নামে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সঙ্গে টাকা-পয়সার লেনদেন থেকে সম্পূর্ণ বিরত থাকতে ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে। কর্পোরেশন জানিয়েছে, এ ধরনের কোনো অর্থ আদায় সম্পূর্ণ অবৈধ।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন