প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬ । ১০:৫৩ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ময়মনসিংহে এক অভিযানেই ৪৬ জন গ্রেফতার; বিপুল পরিমাণ মদ উদ্ধার

৭৫ বাংলাদেশ ডেস্ক।।

ময়মনসিংহ নগরীর রমেশসেন রোডে পতিতা পল্লীতে অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে ৪৬জনকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যার পর পুলিশ সুপার মোঃ কামরুল হাসানের নির্দেশে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মাদ শিবিরুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করে অপরাধীদের গ্রেফতার করা হয়। এসময় বিপুল পরিমাণ মদ উদ্ধার করেছে পুলিশ।

কোতোয়ালী মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মাদ শিবিরুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মদসহ তাদেরকে গ্রেফতার করা হয়েছে। থানাধীন সকল এলাকা অপরাধ মুক্ত রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন