প্রকাশের সময়: বুধবার, ১৮ মার্চ, ২০২৬ । ১১:০৪ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

কমছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি

৭৫ বাংলাদেশ ডেস্ক।।

পুরো রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটিতে পাঠঘাটতি পুষিয়ে নিতে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এবার স্কুল-কলেজেও অতিরিক্ত ক্লাসের সেই সিদ্ধান্ত আসতে পারে।

এমনটা হলে ঈদের পরে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি কমবে। তবে সেটা কীভাবে কমবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ঈদের পর সব শিক্ষাপ্রতিষ্ঠানে এ বিষয়ে যাওয়া চিঠিতে তা উল্লেখ থাকতে পারে বলে জানা গেছে।

বুধবার (১৮ মার্চ) নাম প্রকাশে অনিচ্ছুক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক কর্মকর্তা একটি গণমাধ্যম কে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ঈদের ছুটি শেষে শিক্ষা মন্ত্রণালয় থেকে যেকোনো সিদ্ধান্ত আসতে পারে। ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদের এ বিষয়ে জানাবেন। সিদ্ধান্তের পর এটা চিঠি আকারে দেয়া যায় কিনা আমরা চিন্তা করছি।

এদিকে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পাঠঘাটতি পোষানোর পদক্ষেপের বাস্তবায়ন হতে যাচ্ছে। তাই ছুটি শেষে অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা নেওয়ার জন্য সব মাদ্রাসা প্রধানকে নির্দেশনা দেওয়া হয়।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন