প্রকাশের সময়: বুধবার, ১৮ মার্চ, ২০২৬ । ৩:৩৯ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ময়মনসিংহে যানজট কমেছে, কমছে অপরাধও-স্বস্তিতে নগরবাসী

৭৫ বাংলাদেশ ডেস্ক।।

দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে প্রথমবারের মতো প্রায় যানজটমুক্ত অবস্থায় দেখা যাচ্ছে ময়মনসিংহ শহরকে। এতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন নগরবাসী।

নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজট না থাকায় সাধারণ মানুষ এখন স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারছেন। কর্মস্থলগামী মানুষ থেকে শুরু করে শিক্ষার্থী, সবার মধ্যেই লক্ষ্য করা যাচ্ছে স্বস্তি ও সন্তুষ্টি।

এই ইতিবাচক পরিবর্তনের পেছনে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নব নিযুক্ত প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন, জেলা প্রশাসন এবং জেলা পুলিশের সমন্বিত উদ্যোগেকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। তাদের কঠোর তদারকি ও কার্যকর পদক্ষেপেই নগরীর সড়কে শৃঙ্খলা ফিরেছে বলে মনে করছেন সচেতন মহল।

অন্যদিকে, কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর তাঁর বিচক্ষণতা, কার্যকর দিকনির্দেশনা ও সাহসী অভিযানে চুরি, ছিনতাই ও পকেটমারের মতো অপরাধ উল্লেখযোগ্যভাবে কমেছে বলে জানা গেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে নগরবাসীর মধ্যে বেড়েছে স্বস্তি ও নিরাপত্তাবোধ।

বিশেষ করে আসন্ন ঈদকে কেন্দ্র করে নগরীর বিভিন্ন মার্কেটে ক্রেতারা নির্বিঘ্নে কেনাকাটা করতে পারছেন। ব্যবসায়ীরাও সন্তোষ প্রকাশ করেছেন বর্তমান পরিস্থিতি নিয়ে।

নগরবাসীর পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে। একই সঙ্গে এই ধারা অব্যাহত রেখে ময়মনসিংহকে একটি পরিকল্পিত, আধুনিক ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার দাবি জানিয়েছেন তারা।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন