ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব রুকুনোজ্জামান রোকন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব পেয়েছেন ।
দলীয় সূত্রে জানা যায়, এই ত্যাগী নেতা কঠিন সময়ে সবসময় মাঠে-ঘাটে থেকে নেতাকর্মীদের পাশে থেকেছেন রোকনুজ্জামান রোকন। তিনি হলেন ময়মনসিংহ দক্ষিন বিএনপির সদস্যসচিব রোকনুজ্জামান —এমনটাই দাবি স্থানীয় বিএনপি নেতাকর্মীদের।
নেতাকর্মীরা আরও জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে অনুষ্ঠিত ২০২৬ সালের নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
এদিকে তাকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব দেওয়ায় অভিনন্দন জানিয়েছেন প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সংগঠনের সভাপতি ডা. মোহাম্মদ আলী সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক মনসুর আলম চন্দন।
আরোও অভিনন্দন জানিয়েছেন বিএনপি ও অঙ্গ সংগঠের নেতৃবৃন্দ।
তারা বলেন, একজন ত্যাগী নেতাকে এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় ময়মনসিংহবাসীর মধ্যে আনন্দের সঞ্চার হয়েছে। এজন্য তারা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

স্টাফ রিপোর্টার।।