জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণের গোলাপ বাগানে শনিবার ১৪ মার্চ স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম একটি আম গাছের চারা রোপণ করেন।
এরপর ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল একটি আম গাছের চারা রোপণ করেন।
বৃক্ষরোপণ শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তাঁদের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো এবং দেশের স্বাধীনতার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
উল্লেখ্য, বৃক্ষরোপণ অনুষ্ঠানের পূর্বে স্পীকার তাঁর বাংলো পরিদর্শন করেন।
এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, অতিরিক্ত সচিব, সার্জেন্ট এ্যাট আর্মসসহ সংশ্লিষ্ট কর্মকর্তা- কর্মচারীবৃন্দ ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

স্টাফ রিপোর্টার।।