প্রকাশের সময়: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬ । ৪:২৫ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মোমেনশাহী প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

৭৫ বাংলাদেশ ডেস্ক।।

মোমেনশাহী প্রেসক্লাব, ময়মনসিংহ এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে ময়মনসিংহ সদরের মাসকান্দা আয়েশ রেস্তোরাঁয় ২য় তলায় স্থানীয় সিনিয়র সাংবাদিকসহ প্রেসক্লাবের সদস্যরা এ ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন।

অনুষ্ঠানে মোমেনশাহী প্রেসক্লাবের সভাপতি ওয়াহেদুল হক বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উমর ফারুকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাম ইয়াজদানী নাহিদ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা কামরুল হাসান , উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য সেলিম মিয়া , উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সোনাম হাসান, মাসুদ , যুগ্ম সাধারণ সম্পাদক আবু হায়দার রনি , সাংগঠনিক সম্পাদক সোহেল মিয়া সহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ইফতারের পর দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, রমজানের ফজিলত কবুল এবং সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা রমজানের এই পবিত্র মাসে ভ্রাতৃত্বের বন্ধন আরো দৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন এবং সাংবাদিক সমাজের ঐক্যের প্রতি অঙ্গীকার ব্যক্ত করেন।

 

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন