প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬ । ৭:৩০ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ময়মনসিংহ সদরের সাহেব কাচারি বাজারে ব্যবসায়ীদের দোয়া ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক।।

ময়মনসিংহ সদরে ৭নং চর নিলক্ষীয়া ইউনিয়নে রাজগঞ্জ সাহেব কাচারি বাজারের ব্যবসায়ীবৃন্দের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) বাবা-মা এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মাহমুদুল হাসান রাসেলের সার্বিক তত্ত্বাবধানে মধ্য বাজারে মাজার সংলগ্ন দুই শতাধিক ব্যবসায়ীদে অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় বাজারের ব্যবসায়ীদের পক্ষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এম এন এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মহসিন আলম ও নোমান ইবনে লতিব।

ইফতার পুর্ব মিলাদ শেষে মোনাজাত পাঠ করেন রাজগঞ্জ বাজার (সাহেব কাচারি) জামে মসজিদের মোয়াজ্জিন জহিরুল ইসলাম।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন