প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬ । ১:০৪ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ময়মনসিংহে বাস চাপায় প্রাণ গেল ইউপি সচিবের

নিজস্ব প্রতিবেদক।।

ময়মনসিংহের তারাকান্দায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী আব্দুল মান্নান তালুকদার (৪৫) নামে এক ইউপি সচিব নিহত হয়েছেন।

নিহত আব্দুল মান্নান তালুকদার উপজেলা বিসকা ইউনিয়ন পরিষদের সচিব ছিলেন। তিনি তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নে বারইপাড়া এলাকার মুত মমতাজ তালুকাদারের ছেলে।

বুধবার (১১ মার্চ) দুপুরে ময়মনসিংহ-ফুলপুর সড়কের মধুপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, ইউপি সচিব আব্দুল মান্নান তালুকদার তারাকান্দা উপজেলা পরিষদ কার্যালয়ে দাপ্তরিক কাজ শেষে মোটরসাইকেল যোগে বিসকা ইউপনিয়ন পরিষদে আসছিলেন। পথিমধ্যে ময়মনসিংহ-ফুলপুর সড়কের মধুপুর নামক স্থানে আসতেই বিপরিত দিক থেকে আসা একটি শেরপুরগামী বাসের সাথে মুখোঁমুখিঁ সংষর্ষ হয়। এতে মোটরসাইকেল দুমরে-মুচরে গিয়ে ইউপি সচিব আব্দুল মান্নান তালুকদার গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তারাকান্দা থানার ওসি (তদন্ত) বারেক মিয়া বলেন, দুর্ঘটনা খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত আব্দুল মান্নান তালুকদারকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ সুরতহাল শেষে মর্গে রাখা হয়েছে। নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন