প্রকাশের সময়: শনিবার, ৭ মার্চ, ২০২৬ । ১১:৪৩ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

‎ধানমন্ডি ৩২-এ যাওয়ার পথে তিন নারীসহ আটক ৪

সেলিম মিয়া।।

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে ধানমন্ডি ৩২ নম্বর যাওয়ার পথে তিন নারী ও এক পুরুষসহ চারজনকে আটক করেছে কলাবাগান থানা পুলিশ। এ সময় তাদের সঙ্গে এক শিশুকে হেফাজতে রাখা হয়েছে।

‎শনিবার (৭ মার্চ) সকালে ধানমন্ডি এলাকা থেকে তাদের আটক করা হয়।

‎‎কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক গণমাধ্যম কে বলেন, সকালে ধানমন্ডি ৩২-এ যাওয়ার পথে চারজনকে আটক করা হয়েছে। তাদেরকে থানা হেফাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি। তবে তাদের নাম পরিচয় জানানো হয়নি।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন