প্রকাশের সময়: শনিবার, ৭ মার্চ, ২০২৬ । ১১:৪১ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ইউএনও তাহমিনার দুর্নীতি অনুসন্ধানে দুদক

স্টাফ রিপোর্টার।।

কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জের ইউএনও তাহমিনা আক্তার এর দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, সরকারি অর্থ আত্মসাৎ, ঘুস ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে।

কিশোরগঞ্জ দুদক কার্যালয়ের উপ-পরিচালকের কাছে প্রধান কার্যালয় থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, অভিযোগটি বিধি মোতাবেক অনুসন্ধান করে প্রতিবেদন পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

একজন কর্মকর্তাকে অনুসন্ধানকারী নিয়োগ করে অভিযোগটির অনুসন্ধান কার্যক্রম সম্পন্ন করে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন পাঠাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে একই চিঠিতে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন