প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬ । ১০:৫৭ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ময়মনসিংহে গৌরীপুরে বিষ প্রয়োগে মাছ নিধন; অন্তত ১২ লাখ টাকার ক্ষতিসাধন

নিজস্ব প্রতিবেদক।।

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ডৌহাখলা ইউনিয়নে চর শ্রীরামপুর পূর্ব শত্রুতার জের ধরে বিষ প্রয়োগের মাধ্যমে মাছ নিধনের অভিযোগ উঠেছে।

সোমবার (২ মার্চ) ইফতার মূহুর্তের সন্ধ্যায় মোঃ হাসান আলীর ফিসারীতে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে একই এলাকার ইউসুফ মুন্সীর বিরুদ্ধে। এর আগেও একটি ফসলি জমিতে বিষ প্রয়োগের অভিযোগ রয়েছে বলে জনমুখে প্রচার আছে এই মুন্সি’র নাম।

এতে অন্তত ১২ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে গণমাধ্যম কর্মীদের জানান ভুক্তভোগী মাছ চাষী হাসান আলী। প্রশ্ন থাকে যে ময়মনসিংহে প্রায়শই জানা যায় বিষ প্রয়োগের মাধ্যমে মাছ নিধন করছে অপরাধীরা। তবে এই বিষ দুর্বৃত্তরা কোন ব্যবসায়ীদের কাছ থেকে সংগ্রহ করছে। এক বোতল বা একটি ট্যাবলেটে মাছ চাষীরা সহায় সম্বলহীন হয়।

ভুক্তভোগী হাসান আলী ও স্থানীয়রা জানান, ইউসুফ মুন্সি প্রকাশ্যে বিষ প্রয়োগে মাছ নিধনের বিষয়ে হুমকি দিয়ে আসছিলো, আজ তা বাস্তবায়ন করেছে বলে অভিযোগ এনে তার বিচার দাবী করছেন।

অভিযুক্ত ইউসুফ মুন্সি বক্তব্য জানতে তার বাড়ীত গেলে গণমাধ্যম কর্মীদের সামনে বক্তব্য দিবেনা বলে লোকমুখে জানিয়েছেন।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুল ইসলাম জানান ঘটনার সম্পর্কে অবগত আছি লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন