প্রকাশের সময়: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ । ৫:৩৬ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নরসিংদীসহ সারা দেশে ধর্ষণ ও সহিংসতার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার।।

নরসিংদীসহ সারা দেশে ধর্ষণ ও সহিংসতার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ডাকসু নেতারা। আজ শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এতে বক্তব্য রাখেন ডাকসু ভিপি সাদিক কায়েম, এজিএস মহিউদ্দিন খান, পরিবহন সম্পাদক সাদিক আব্দুল্লাহ ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম জুমা।

 

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন