প্রকাশের সময়: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ । ১০:৫০ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মমেক হাসপাতালের ৮ তলা থেকে লাফিয়ে তরুণীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক।।

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের নতুন ভবনের ৮ তলা থেকে লাফিয়ে মৌসুমী আক্তার (২৫) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

​নিহত মৌসুমী আক্তার জেলার তারাকান্দা উপজেলার কামারিয়া গ্রামের ওয়াজেদুল ইসলামের মেয়ে। পরিবারের দাবি, তিনি দীর্ঘ দিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।

​হাসপাতাল সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে মায়ের সঙ্গে চিকিৎসার জন্য হাসপাতালে আসেন মৌসুমী। সকাল সাড়ে ১০টার দিকে তিনি হাসপাতালের নতুন ভবনের ৮ তলায় উঠে নিচে লাফিয়ে পড়েন। শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, মেয়েটি মানসিক ভারসাম্যহীন ছিল।

মমেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন খান বলেন, তরুণীটি ভবন থেকে পড়ে গিয়ে মারা গেছে বলে আমরা জানতে পেরেছি। হাসপাতাল প্রশাসনের সবাই গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি। ভিকটিমের কিছু কাগজপত্র ঘেটে জানা যায় তিনি মারাত্মকভাবে মানসিক ভারসাম্যহীন ছিলেন। বিষয়টি খতিয়ে দেখতে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে পুলিশকে জানানো হয়েছে।

​নিহতের ভাই ইউসুফ আলী বলেন, মৌসুমী গত দেড় বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিল। নিয়মিত চিকিৎসায় তিনি অনেকটা সুস্থ হয়ে উঠেছিল। তবে গত পাঁচদিন ধরে তার অবস্থার আবারও অবনতি হয়। সকালে চিকিৎসার জন্যই মা তাকে নিয়ে হাসপাতালে এসেছিল। বর্তমানে লাশ হাসপাতালের মর্গে আছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন