গাজীপুর জেলার টঙ্গী উপজেলায় পরিমাণে কম প্রদানসহ বিভিন্ন অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ মামলায় দুইটি প্রতিষ্ঠানকে ৪ লাখ ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) র্যাব—১, উত্তরা, ঢাকা এবং বিএসটিআই, গাজীপুর এর যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
গাজীপুরের শাপলা ফুডস লিঃ, মিথ্যা তথ্য প্রদানের অপরাধে “বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮” এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ৫০ হাজার এবং পরিমাণে কম প্রদান ও বৈধ ভেরিফিকেশন সনদ গ্রহণ ব্যতীত ওজনযন্ত্র ব্যবহারে এর অপরাধে “ওজন ও পরিমাপ মানদন্ড আইন—২০১৮” এর সংশ্লিষ্ট ধারাসমূহ অনুযায়ী ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পূর্ব আরিচপুরের হাজী হানিফ মার্কেটের ‘সারা তানভীর ফুডস’ মান সনদ গ্রহণ ব্যতীত পণ্য বিক্রয়ের অপরাধে ১ লাখ ৫০ হাজার এবং পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত পণ্য বিক্রয়ের অপরাধে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন র্যাব ফোর্সেস সদর দপ্তরের আইন কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ মো: জুবায়ের। এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন জনাব রিয়াজ হোসেন মোল্লা, ফিল্ড অফিসার (সিএম) এবং আফসানা ইসলাম কেয়া, পরিদর্শক (মেট্রোলজি)।
জনস্বার্থে বিএসটিআই, গাজীপুর এর এরকম অভিযান অব্যাহত থাকবে।

জহির রায়হান।।