প্রকাশের সময়: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬ । ৪:৪৯ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

রমজানে অসহায়দের পাশে সদরের এমপি ওয়াহাব আকন্দ

৭৫ বাংলাদেশ রিপোর্ট।।

পবিত্র রমজান উপলক্ষে ময়মনসিংহে হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করেছেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর হরিকিশোর রায় রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে এ ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে নগরীর হতদরিদ্র, অসহায় পরিবারের সদস্য এবং শ্রমজীবী পথচারীরা অংশ নেন। ইফতার সামগ্রী গ্রহণ করে তারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি আজিজুল হাকিম আজিজ, সাধারণ সম্পাদক মো. রাকিব হোসেন, মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ রায়, সাধারণ সম্পাদক সামিসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

ইফতার বিতরণকালে নবনির্বাচিত সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, “বিএনপি জনগণের দল। অতীতের ন্যায় আগামীতেও দল জনগণের কল্যাণে কাজ করে যাবে। কোনো অবস্থাতেই জনগণের দুঃখ-কষ্ট সহ্য করা হবে না।”

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন