প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ । ২:২৮ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নেশাগ্রস্ত অবস্থায় ‘টেন টপস’ বাস চালানোর অভিযোগ, আতঙ্কে যাত্রীরা

৭৫ বাংলাদেশ ডেস্ক।।
ঢাকা–শেরপুর–ঢাকা রুটে চলাচলকারী “টেন টপস” পরিবহনের একটি বাসের চালকের বিরুদ্ধে নেশাগ্রস্ত অবস্থায় বাস চালানোর অভিযোগ উঠেছে। বাসটির নম্বর ঢাকা মেট্রো-ব ১৩-১৯৭২ বলে জানিয়েছেন যাত্রীরা।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী)  বেলা ১১ ঘটিকায় ঢাকাগামী ‘টেন টপস’ গাড়ীতে ড্রাইভারের মদ্যপানের বিষয়টি যাত্রীদের  নজরে পড়ে।
ভুক্তভোগী যাত্রীদের অভিযোগ, চালক নেশাগ্রস্ত হয়ে মাতলামি করতে করতে বাস চালাচ্ছিলেন, ফলে পুরো পথজুড়ে যাত্রীরা আতঙ্কের মধ্যে ছিলেন। বাসটি কখনো দ্রুতগতিতে আবার কখনো নিয়ন্ত্রণহীনভাবে চলছিল বলে জানান কয়েকজন যাত্রী। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
যাত্রীরা আরও বলেন, চালকের এমন বেপরোয়া আচরণের কারণে নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের মধ্যে চরম ভীতি সৃষ্টি হয়। অনেকে মাঝপথে নেমে যাওয়ার চেষ্টা করেন বলেও জানা গেছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে যাত্রীরা বলেন, গণপরিবহনে নেশাগ্রস্ত চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা জরুরি। অন্যথায় যে কোনো সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে এবং নিরীহ মানুষের প্রাণহানি ঘটার আশঙ্কা।
এবিষয়ে ‘টেন টপস’ যাত্রীবাহী বাসের সামনে থাকা অভিযোগের হটলাইন নাম্বারে বার বার যোগাযোগ করার চেষ্টা করলে মুঠোফোন রিসিভ করেনি।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন