প্রকাশের সময়: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ । ৮:২৯ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

৭৫ বাংলাদেশ ডেস্ক।।

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে ১৬ ফেব্রুয়ারী তেজগাঁওস্থ প্রধান উপদেষ্টা কার্যালয়ে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং দায়িত্বকালীন বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। মাননীয় প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচনসহ গুরুত্বপূর্ণ সময়ে সেনাবাহিনীর পেশাদারিত্ব ও সহযোগিতার জন্য সেনাপ্রধানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন