প্রকাশের সময়: রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ । ৭:২৪ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ভোট পুনর্গণনার বিষয়ে যা জানালেন ইসি আনোয়ারুল

৭৫ বাংলাদেশ ডেস্ক।।

আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। রোববার সাংবাদিকদের তিনি এ কথা জানান।

গেজেট প্রকাশে কমিশন কোনো তড়িঘড়ি করেনি জানিয়ে ইসি আনোয়ারুল ইসলাম বলেন, আইনের মধ্যে থেকেই কাজ করা হয়েছে। সঠিক সময়ে গেটেজ প্রকাশ করা হয়েছে। ১১দলীয় জোটের ফলাফল ঘোষণার পুনর্বিবেচনার বিষয়টি অপ্রসঙ্গিক। তবে আইনের দ্বারস্থ হতে কোনো বাধা নেই কোনো অভিযোগকারীর। আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি।

তিনি বলেন, সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন দিতে সফল হয়েছে কমিশন। প্রত্যাশার চেয়েও বেশি পূরণ হয়েছে এই নির্বাচনের মধ্য দিয়ে।

শেরপুর-৩ আসনের ব্যাপারে ইসি এখনো সিদ্ধান্ত নেয়নি বলেও জানান আনোয়ারুল ইসলাম।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন