প্রকাশের সময়: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ । ২:৩৬ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজধানীর উত্তরা এলাকায় যৌথ অভিযানে অবৈধ অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার

সেলিম মিয়া।।

উত্তরার ধরাঙ্গারটেক রানাভোলা এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৩ ফেব্রুয়ারী দুপুর ২ টায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করে ১ টি অবৈধ বিদেশী পিস্তল, ১ টি পিস্তল ম্যাগাজিন, ২ রাউন্ড পিস্তল এমোনিশন এবং বেশ কিছু দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। অবৈধ অস্ত্রের সাথে সংশ্লিষ্ট অপরাধীদের সনাক্ত করতে গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। যেকোন অপরাধমূলক কর্মকান্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করতে সকলকে অনুরোধ জানানো যাচ্ছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন