প্রকাশের সময়: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ । ৮:১০ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

নেত্রকোনা-১ : কলমাকান্দা-দূর্গাপুর আসনে ধানের শীষ প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল বিজয়ী

৭৫ বাংলাদেশ ডেস্ক।।

নেত্রকোনা-১ (কলমাকান্দা-দূর্গাপুর) আসনে বেসরকারি ফলাফলে ১২৫টি কেন্দ্রের প্রাপ্ত ভোটে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

ধানের শীষ প্রতীকে ব্যারিস্টার কায়সার কামাল ১ লাখ ৫৮ হাজার ৩৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের শরিকদল বাংলাদেশ খেলাফত মজলিশের গোলাম রব্বানী রিকশা প্রতীকে পেয়েছেন ৮৭ হাজার ৪৮৮ ভোট।

এ ছাড়া জাতীয় পার্টির মো. আনোয়ার হোসেন খান শান্ত (লাঙ্গল) ১০২৩, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মো. আলকাছ উদ্দিন মীর (কাস্তে) ৪৪২৯, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল মান্নান সোহাগ (হাতপাখা) ২২২০ এবং জেএসডির মো. বেলাল হোসেন (তারা) প্রতীকে ৩৩৫ ভোট পেয়েছেন।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন