ভোট কেনার অভিযোগে আটক সূত্রাপুর থানা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মো. হাবিব
অর্থের বিনিময়ে ঢাকা-৬ আসনে ভোট কেনার অভিযোগে সূত্রাপুর থানা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মো. হাবিবকে আটক হয়েছেন। এ কারণে তাকে দুই দিনের কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর সূত্রাপুর কমিউনিটি সেন্টার ভোটকেন্দ্রের সামনে ওই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, সূত্রাপুরের ৪৪ নং ওয়ার্ডে চালের দোকানে সূত্রাপুর থানা জামায়াতের নায়েবে আমির মো. হাবিব ভোটারদের কাছে টাকা দেন। এসময় এলাকাবাসী তাকে ধরে ফেলেন।
পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছে যাচাই-বাছাই শেষে ঘটনার সত্যতা পেয়ে তাকে দুই দিনের কারাদণ্ড প্রদান করেন।
উল্লেখ্য, আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এদিন সকাল সাড়ে ৭ টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে।

স্টাফ রিপোর্টার।।