প্রকাশের সময়: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ । ৫:৫৭ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

রাত থেকেই সীমিত হচ্ছে মোবাইল লেনদেন সেবা

৭৫ বাংলাদেশ রিপোর্ট।।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় ব্যাংক মোবাইল ফাইন্যানশিয়াল সার্ভিসেস (এমএফএস) বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেনে নতুন নিয়ম চালু করেছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এখন থেকে মোবাইল ব্যাংকিংয়ে দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত লেনদেন করা যাবে।

এই নিয়ম আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) রাত থেকে কার্যকর হবে এবং আগামী ১২ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত বলবৎ থাকবে।

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ব্যবস্থা নির্বাচনকালীন সময়ে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সব মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোকে এই সীমা অনুযায়ী লেনদেন পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

এই নিয়মের ফলে গ্রাহকেরা আগামী কয়েকদিন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতিদিন সর্বোচ্চ ১০ হাজার টাকা লেনদেন করতে পারবেন। এই সময়ের মধ্যে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বড় অঙ্কের লেনদেন সাময়িকভাবে সীমিত থাকবে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন