প্রকাশের সময়: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬ । ১২:৩৪ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নতুন নাম পাচ্ছে র‍্যাব, পরিবর্তন হচ্ছে পোশাক ও কাজে

৭৫ বাংলাদেশ ডেস্ক।।

পুলিশের বিশেষ ইউনিট র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) নাম পরিবর্তন করা হচ্ছে। একই সঙ্গে পরিবর্তন আসছে এই বাহিনীর পোশাক ও কাজেও। স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, র‍্যাবের নাম পরিবর্তন করে নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ (এসআইএফ) রাখা হয়েছে। অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা। শিগগিরই এ সংক্রান্ত আদেশ জারি করা হবে।

আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, র‍্যাবের পোশাক ও কার্যক্রম শুরু হবে নতুন করে। ৭হাজার ৭৩১ অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী এককভাবে। পুলিশের কর্মক্ষমতা অনেক বেড়েছে।

এ সময় উপদেষ্টা আরও বলেন, খুবই ভালেভাবে নির্বাচন করতে পারব। ক্রেডিবল নির্বাচন হবে।

প্রসঙ্গত, বাংলাদেশ পুলিশের অধীনে পরিচালিত র‍্যাব ২০০৪ সালের ২৬ মার্চ গঠিত হয় এবং একই বছরের ১৪ এপ্রিল তাদের কার্যক্রম শুরু করে। পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আনসার ও ভিডিপি, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ কোস্ট গার্ড সদস্যদের নিয়ে র‍‍্যাব গঠিত হয়।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন