প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬ । ১০:১৯ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

দুর্গাপুরে সরকারি কর্মচারীদের বিক্ষোভ মিছিল

ধনেশ পত্রনবীশ, দুর্গাপুর প্রতিনিধি।।

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মচারীদের সমন্বয়ে নবম জাতীয় পে-স্কেল ঘোষনার দাবিতে দ্বিতীয় দিনের মতো এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ সরকারি কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদের নেতা আব্দুল লতিফ আব্বাসী, আহসান উল্লাহ আরিফ, মো. শাহআলম, দ্বীন মো. সালাউদ্দিন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বজলুল কাদের, প্রধান শিক্ষক এমদাদ হোসেন সহ আরও অনেকে।

সমাবেশে বক্তারা বলেন, ‘গত ১০ বছর ধরে আমাদের কোনো বেতন বৃদ্ধি হয়নি। অথচ এই ১০ বছরে আমাদের জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিক বেড়েছে। আট থেকে দশ হাজার টাকায় একজন সরকারি কর্মচারীর জীবনযাপন করতে হয়। এর আগে সরকার আশ্বাস দিয়েও আমাদের কোনো বেতন কাঠামো বৃদ্ধি করেনি। আগামী ৩০ জানুয়ারীর মধ্যে যদি নবম জাতীয় পে-স্কেল ঘোষনা করা না হয়, তাহলে কেন্দ্রীয় কর্মসুচী মোতাবেক কর্মবিরতী সহ কঠোর কর্মসুচী ঘোষনা করা হবে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন