সমৃদ্ধ ময়মনসিংহ সদর গড়ার প্রত্যয়ে ১১ দলীয় জোট মনোনীত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ময়মনসিংহ-৪ (সদর) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুলের নেতৃত্বে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে আসরের নামাজ আদায় করার পর নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠ থেকে গণমিছিলটি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে সদর উপজেলা ও ময়মনসিংহ মহানগরের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল এসে যোগ দিলে পুরো আয়োজনটি জনস্রোতে পরিণত হয়।
গণমিছিল শুরুর পূর্বে আয়োজিত গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্য দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত করতে জামায়াতে ইসলামীর প্রার্থীদের বিজয় নিশ্চিত করা জরুরি। সমৃদ্ধ, দুর্নীতিমুক্ত ও মানবিক ময়মনসিংহ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
এছাড়াও বক্তব্য রাখেন, ১১ দলীয় জোটের জেলা ও মহানগরের নেতৃবৃন্দরা।

৭৫ বাংলাদেশ ডেস্ক।।