প্রকাশের সময়: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬ । ৫:৫৭ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) এর অপব্যবহার তদন্ত ও প্রতিরোধ” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সেলিম মিয়া।।

এপিবিএন হেডকোয়ার্টার্স এর আয়োজনে ও বিকাশ লিমিটেডের সহযোগিতায় এপিবিএন হেডকোয়ার্টার্স এর ট্রেনিং সেন্টারে ২০ জানুয়ারি, ২০২৬ ডিজিটাল লেনদেনের নিরাপত্তা নিশ্চিতকরণ ও অপরাধ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) এর অপব্যবহার তদন্ত ও প্রতিরোধ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালা উদ্বোধন করেন ড. মোঃ নাজিবুর রহমান, এনডিসি অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অবঃ) ও উপদেষ্টা, এক্সটার্নাল এন্ড কর্পোরেট অ্যাফেয়ার্স বিকাশ লিমিটেড। এছাড়াও উপস্থিত ছিলেন জনাব এ কে এম মনিরুল করিম ইভিপি ও হেড অব দ্যা ডিপার্টমেন্ট ,এক্সটার্নাল অ্যাফেয়ার্স বিকাশ লিমিটেড এবং জনাব মোঃ কামরুল ইসলাম ,ম্যানেজার এক্সটার্নাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট ,বিকাশ লিমিটেড।

উক্ত ট্রেনিংয়ে MFS সংক্রান্ত প্রতারণা, অপব্যবহার শনাক্তকরণ, তদন্ত কৌশল এবং প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আলী হোসেন ফকির, অতিরিক্ত আইজিপি এপিবিএন মহোদয়। তিনি বলেন, “এ ধরনের উদ্যোগ ডিজিটাল অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা আরও জোরদার করবে বলে আশা করা যায়।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ নজরুল ইসলাম এনডিসি ,ডিআইজি (প্রশাসন ) এপিবিএন এবং ড. আল-মামুনুল আনসারী , ডিআইজি (অপারেশন) এপিবিএন।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন