প্রকাশের সময়: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬ । ৫:৩৭ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ময়মনসিংহে বিদেশি মদসহ ২ মাদককারবারি গ্রেফতার

সেলিম মিয়া, স্টাফ রিপোর্টার।।

সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ কর্তৃক ১৬ (ষোল) বোতল বিদেশি মদসহ ০২ মাদককারবারি গ্রেফতার করেছে।

সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ০৫ জানুয়ারী ২০২৬খ্রিঃ দুপুর অনুমান ১৫৩০ ঘটিকায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার চরকালিবাড়ী সাকিনস্থ শম্ভুগঞ্জ টোলপ্লাজা আনুমানিক ৫০ (পঞ্চাশ) মিটার পূর্বে কিশোরগঞ্জ হতে ময়মনসিংহগামী পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে।

উক্ত চেকপোস্টে শেরপুর থেকে ছেড়ে আসা মনি মুক্ত যাত্রিবাহী বাস চেকপোস্ট অতিক্রম করাকালীন সিগন্যাল দিয়ে থামিয়ে যাত্রিদের ব্যাগ সহ অন্যান্য মালামাল তল্লাশী করে। তল্লাশীর সময় মাদককারবারি ১। মোঃ আকাশ মিয়া (৩০), থানা-দূর্গাপুর,২। মোঃ মনজুরুল হক (৩৫), থানা-কলমাকান্দা, উভয় জেলা-নেত্রকোনাদের হেফাজতে থাকা স্কুল ব্যাগের ভিতরে কি আছে জানতে চাইলে তারা ইতঃস্তত বোধ করতে থাকে এবং এক পর্যায়ে উভয়েই তাদের ব্যাগের ভিতর অবৈধ মাদকদ্রব্য বিদেশি মদ থাকার কথা স্বীকার করে। তার দেওয়া তথ্যে এবং দেখানো মতে ১৬ (ষোল) বোতল বিদেশী মদ এবং ০২ টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করতে সক্ষম হয়। উদ্ধারকৃত মাদক দ্রব্য বিদেশি মদ এর আনুমানিক বাজার মূল্য ১,৬০,০০০/-(এক লক্ষ ষাট হাজার) টাকা।

ধৃত মাদক কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ময়মনসিংহ কোতোয়ালী থানায় আলমতসহ আসামি হস্তান্তর করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন