প্রকাশের সময়: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬ । ৮:৩৯ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

৩০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

সেলিম মিয়া, স্টাফ রিপোর্টার।।

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি-গুলশান বিভাগ। গ্রেফতারকৃতের নাম-মোঃ জিয়াবুল হক (৪২)।

সোমবার (৫ জানুয়ারি) সকাল আনুমানিক ০৬:১০ ঘটিকায় ঢাকার যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি-গুলশান বিভাগ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ডিবি-গুলশান বিভাগের একটি চৌকস টিম যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল ফুটওভারব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে জিয়াবুল হককে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত হতে ৩ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন