প্রকাশের সময়: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬ । ৮:৩৪ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শেরপুর–ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ২৬ লাখ টাকার মদ ও মালামাল জব্দ

মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুর প্রতিনিধি।।

সীমান্তবর্তী শেরপুর ও ময়মনসিংহ সীমান্তে পৃথক অভিযানে প্রায় ২৬ লাখ টাকার চোরাচালানী মদ ও মালামাল জব্দ করেছে বিজিবি। রবিবার (৪ জানুয়ারি) রাতে পরিচালিত অভিযানে শেরপুরের ঝিনাইগাতী ও ময়মনসিংহের হালুয়াঘাট এলাকা থেকে মালামালগুলো জব্দ করা হয়।

৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে ঝিনাইগাতী উপজেলার গোমড়া এলাকায় থেকে ১০৫ বোতল ভারতীয় এবং হালুয়াঘাট উপজেলার চায়নামোড় ও ঝাটাপাড়া সীমান্ত থেকে ৭ টি ভারতীয় কম্বল এবং ৩৪০ পিস মোবাইল ডিসপ্লে জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ২৫ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা।

সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান বিজিবি পরিচালক।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন