প্রকাশের সময়: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬ । ৫:৩৯ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ রবিবার, ১৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

দেশের বর্তমান খাদ্য মজুত পরিস্থিতি সন্তোষজনক ; খাদ্য উপদেষ্টা

সেলিম মিয়া, স্টাফ রিপোর্টার।।

দেশে খাদ্য সংকটের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি বলেছেন, ‘দেশে খাদ্য সংকট হওয়ার কোনো সম্ভাবনা নেই। দেশের বর্তমান খাদ্য মজুত পরিস্থিতি সন্তোষজনক।’

রবিবার (৪ জানুয়ারি) সচিবালয়ে দেশের খাদ্য মজুত পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

খাদ্য উপদেষ্টা বলেন, ‘সরকারি খাদ্যগুদামে বর্তমানে ২০ লাখ ২৭ হাজার ৪২০ মেট্রিক টন খাদ্যশস্য মজুত রয়েছে। এর মধ্যে ১৬ লাখ ৯৬ হাজার ৭৮৭ টন চাল, ২ লাখ ৩৩ হাজার ২২৪ টন গম এবং ৯ লাখ ৭ হাজার ৪০৯ টন ধান মজুত রয়েছে।’

খাদ্য উপদেষ্টা বলেন, ‘গেল বছর নতুন সরকার গঠন এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে চালের দাম বেড়েছিল। এ বছর সরকারের প্রস্তুতির কারণে আগামী এক বছর চালের দাম বাড়বে না।

তিনি বলেন, ‘ভারতের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক এবং বাণিজ্যিক যে সম্পর্ক রয়েছে, তা রাজনৈতিক সম্পর্কের বাইরে। তাই ভারত থেকে যে চাল আমদানির সিদ্ধান্ত রয়েছে, সেখানে কোনো সমস্যা হবে না বলে মনে করি না।’

এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘নির্দিষ্ট সময়ে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রশাসন সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতিতে প্রশাসনের কোনো ধরনের ঘাটতি নেই।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন