গাজীপুর মহানগরীর টঙ্গী থানার শেরে বাংলা নগর রোডে একটি আবাসিক বাসায় চুরি সংঘটিত হয়েছে। জানা যায় শেরে বাংলা রোডে রজনীগন্ধা বাড়ীতে ছয় তলায় ফ্ল্যাট ৬/এ বাসার ভারাটিয়া ব্যবস্যায়ী লিটন মিয়ার বাসায় চুরির ঘটনা ঘটেছে।
লিটন মিয়া তার পরিবার পরিজন নিয়ে তালাবদ্ধ করে টাংগাইলের গোপালপুর উপজেলায় গত দুই সপ্তাহ আগে নিজ বাড়ীতে বেড়াতে যায়।
এ সুযোগে চুরের দল বাসার তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে স্বর্ণ অলংকার ও নগদ টাকা চুরি করে নিয়ে যায়।
আজ গ্রামের বাড়ী থেকে এসে লিটন মিয়া দেখতে পায় তার রুমের তালা ভাঙ্গা। পরে লিটন মিয়া বাড়ীর মালিক সহ আশপাশের লোকজনকে ঘটনা জানায়।
লিটন মিয়ার চাচা( সাংবাদিক) আনোয়ার হোসেন গণমাধ্যমকে জানায় চুরে দল স্বর্ণ অলংকার ও নগদ টাকা সহ দেড় লক্ষ টাকার মালামাল নিয়ে যায়।

স্টাফ রিপোর্টার।।