প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫ । ১:২৪ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

দেশে ফেরার পর প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বললেন তারেক রহমান

৭৫ বাংলাদেশ ডেস্ক।।

দেশে ফেরার পর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের লবিতে এ ফোনালাপ হয়।

আলাপকালে তারেক রহমান প্রধান উপদেষ্টার স্বাস্থ্যের খোঁজখবর নেন। এ সময় তিনি প্রধান উপদেষ্টাকে ধন্যবাদও জানান।

তারেক রহমান বলেন, নিরাপত্তার বিষয়ে সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে, বিশেষ করে তাঁর নিরাপত্তা নিশ্চিত করতে। এসব ব্যবস্থার জন্য তিনি নিজের ও পরিবারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, সৌজন্য ও শুভেচ্ছা বিনিময়ের অংশ হিসেবে এ ফোনালাপ অনুষ্ঠিত হয়।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন