প্রকাশের সময়: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫ । ১০:১২ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মগবাজার ফ্লাইওভার থেকে ‘ককটেল নিক্ষেপ’ যুবক নিহত

স্টাফ রিপোর্টার।।

রাজধানীর মগবাজার নিউ ইস্কাটন রোডে ককটেল বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নিউ ইস্কাটন রোডের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গেটের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। এতে তার মাথার খুলি উড়ে গেছে।

হাতিরঝিল থানার ওসি গোলাম মর্তুজা গণমাধ্যম কে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে- মগবাজার ফ্লাইওভারের ওপর থেকে কেউ ককটেল নিক্ষেপ করেছে। সেই ককটেল ফ্লাইওভারের নিচের রাস্তায় থাকা যুবকের মাথায় পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

তিনি আরও জানান, ওই যুবকের নাম সিয়াম মজুমদার (২১) বলে জানা গেছে। তিনি একটি ডেকোরেটর দোকানের কর্মচারী। বিষয়টি তদন্ত চলছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন