প্রকাশের সময়: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫ । ৮:০৯ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজধানীর যেসকল এলাকায় ড্রোন উড়ানো নিষিদ্ধ করেছে ডিএমপি

সেলিম মিয়া, স্টাফ রিপোর্টার।।

রাজধানীর এভারকেয়ার হসপিটাল এবং সংলগ্ন এলাকায় যে কোন প্রকার ড্রোন উড়ানো নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা প্রদান করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে অদ্য ২৪ ডিসেম্বর ২০২৫ বুধবার হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজধানীর এভারকেয়ার হসপিটাল এবং সংলগ্ন এলাকায় যে কোন প্রকার ড্রোন উড়ানো নিষিদ্ধ করা হলো।

অনুমোদনহীন ড্রোন উড়ানোর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন