প্রকাশের সময়: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫ । ৬:৪০ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

মানবতাবিরোধী অপরাধীদের দলকে কোনো দেশই কর্মকাণ্ড চালাতে দেয় না, নির্বাচন তো দূরের কথা: প্রেস সচিব

৭৫ বাংলাদেশ ডেস্ক।।

গণঅভ্যুত্থানে পতিত শেখ হাসিনা ও আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন তো দূরের কথা, মানবতাবিরোধী অপরাধীর নেতৃত্বাধীন কোনো সংগঠনকে বিশ্বের কোনো গণতন্ত্রমনা দেশ কোনো ধরনের কর্মকাণ্ড চালাতে দিতে পারে না।

গতকাল সোমবার ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।

শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টার প্রেস সচিবের কাছে আসন্ন সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কি না—এ প্রশ্ন করা হলে তিনি বলেন, দলটির প্রধান মানবতাবিরোধী অপরাধে প্রাণদণ্ডে দণ্ডিত ও আইনের আওতা থেকে পলাতক একজন ব্যক্তি, যিনি বাংলাদেশের বিরুদ্ধে সন্ত্রাসী আক্রমণের ডাক দিয়ে যাচ্ছেন।

এ ধরনের ভয়ংকর অপরাধী ব্যক্তির নেতৃত্বাধীন কোনো সংগঠনকে বিশ্বের কোনো গণতন্ত্রমনা দেশ কোনো ধরনের কর্মকাণ্ড চালাতে দিতে পারে না—নির্বাচন তো দূরের কথা।
প্রেস সচিব শফিকুল আলম : সংগৃহীত ছবি

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন