প্রকাশের সময়: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫ । ৬:৫৪ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নির্বাচনী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চলছে ইসির বৈঠক

সেলিম মিয়া, স্টাফ রিপোর্টার।।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

নির্বাচন কমিশন (ইসি) রবিবার (১৪ ডিসেম্বর) বিকেল ৪টায় এ বিষয়ে আলোচনায় বসে।

প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে ইসির এ সভায় অন্যান্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত আছেন। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বাংলাদেশ পুলিশের মহাপুলিশ পরিদর্শক (আইজিপি), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) মহাপরিচালক এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার উপস্থিত আছেন।

নির্বাচনী কর্মকর্তাদের নিরাপত্তা জোরদারের নির্দেশনা ইতিমধ্যে দিয়েছে ইসি। এ বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটের সামগ্রিক আইনশৃঙ্খলা ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা চলছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন