প্রকাশের সময়: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫ । ৬:২৫ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

উত্তরায় জুলাই রেভেলসের দুই সদস্যকে কুপিয়ে জখম

স্টাফ রিপোর্টার।।

রাজধানীর উত্তরায় জুলাই রেভেলস সংগঠনের দুই সদস্যকে এলোপাতারি কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে উত্তরা ৬ নম্বর সেক্টরের ইউএসবি স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় ওসমান হাদির ওপর গুলির ঘটনার প্রতিবাদে আয়োজিত মানববন্ধন থেকে ফেরার পথে উত্তরা ৪ নম্বর সেক্টরে এ হামলার শিকার হন তারা।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদ আলম। তিনি জানান, এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

হামলার কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন