প্রকাশের সময়: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫ । ৮:৩৭ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ধোবাউড়ায় সোনালী ব্যাংকের ঋণে প্রতারণা করে শিক্ষককে জামিনদার বানানোর অভিযোগ

স্টাফ রিপোর্টার।।

ময়মনসিংহের ধোবাউড়ায় সোনালী ব্যাংকের ঋণে প্রতারণা করে শিক্ষককে জামিনদার নি’ বানানোর অভিযোগ উঠেছে। জানা যায়, উপজেলার সালুয়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোকসানা বেগম সোনালী – ব্যাংক ধোবাউড়া শাখায় চাকরির উপর ঋণ তুলতে আসেন। এসময় ব্যাংকে কর্মরত ঝাড়ুদার শাহীন মিয়া ঋণ উত্তোলনের কাগজপত্রে সাক্ষর নেন। একই সাথে রোকসানা বেগম এর কাছ থেকে কৌশলে শাহীন মিয়ার তার নিজের একটি ঋণে জামিনদার কলামে সাক্ষর করিয়ে নেন। এই বিষয়ে রোকসানা বেগম কিছুই জানে না। হঠাৎ করে গত ২৮ অক্টোবর ব্যাংক থেকে নোটিশ পাঠানো হয়

পরে রোকসানা বেগমকে। রোকসানা বেগম খোঁজ নিয়ে জানতে পারেন শাহীন পলাতক রয়েছে। এই বিষয়ে সহকারী শিক্ষক রোকসানা বেগম চরম ক্ষোভ এবং হতাশা ব্যক্ত করেছেন। সোনালী ব্যাংক ধোবাউড়া শাখায় ঝাড়ুদার শাহীন মিয়ার নামে প্রতারণা অসংখ্য অভিযোগ রয়েছে। সে প্রতারণা করে গ্রাহকের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে নিয়ে যায়। ঝাড়ুদার শাহীন মিয়ার নামে অসংখ্য অভিযোগ থাকলেও ব্যবস্থা নেয়নি কতৃপক্ষ। এব্যাপারে সোনালী ব্যাংক ধোবাউড়া শাখার ম্যানেজার শাখাওয়াত হোসেন গণমাধ্যম কে বলেন, এটা আগের ম্যানেজার থাকা কালীন ঋণ হয়েছে। আমি অবগত নই।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন