প্রকাশের সময়: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫ । ৮:৩১ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

গৃহকর্মী নিয়োগের পূর্বে পরিচয় নিশ্চিত হওয়ার অনুরোধ ডিএমপি কমিশনারের

৭৫ বাংলাদেশ ডেস্ক।।

সোমবার (৮ ডিসেম্বর) রাজধানীর মোহাম্মদপুরে গৃহকর্মী কর্তৃক চাঞ্চল্যকর জোড়াখুনের একটি ঘটনা সংঘটিত হয়েছে। এছাড়া গৃহকর্মী কর্তৃক অনেক সময় মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার মতো ঘটনাও নতুন নয়। সম্মানিত নগরবাসী একটু সচেতন হলে এরুপ অপরাধ প্রতিরোধ করা অনেকাংশে সম্ভব।

এমতাবস্থায়, নিরাপত্তার স্বার্থে গৃহকর্মী নিয়োগের পূর্বে তার জাতীয় পরিচয়পত্র, এক কপি সম্প্রতি তোলা পাসপোর্ট আকারের ছবি ও তার পরিচয় নিশ্চিতের জন্য কমপক্ষে দুজন সনাক্তকারীর নাম-ঠিকানা সংগ্রহ ও সংরক্ষণের জন্য সম্মানিত নগরবাসীকে বিশেষভাবে অনুরোধ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী এনডিসি।

এছাড়া ভাড়াটিয়া নিবন্ধন ফর্ম যথাযথভাবে পূরণ পূর্বক নাগরিকদের তথ্য সংগ্রহে পুলিশকে সহযোগিতার জন্যও পুনরায় অনুরোধ করা হলো।

 

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন