সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর কারওয়ান বাজার, বিএফডিসি রেলগেট এলাকায় ৯ ডিসেম্বর দুপুর আনুমানিক ২ টায় সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযানে শীর্ষ সন্ত্রাসী মোঃ আবু বক্কর সিদ্দিক ওরফে কালা সিদ্দিক এবং মিলনকে গ্রেফতার করা হয়। উক্ত স্থানে তল্লাশি পরিচালনা করে তাদের নিকট থেকে একটি স্প্যানিশ পিস্তল ও ৩ রাউন্ড এ্যামোনিশন উদ্ধার করা হয়। উল্লেখ্য যে, তারা ইতিমধ্যে গ্রেফতারকৃত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত ছিল।
বাংলাদেশ সেনাবাহিনী জননিরাপত্তা, আইনশৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ। সন্ত্রাস, নাশকতা ও অপরাধ দমনে এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সেলিম মিয়া, স্টাফ রিপোর্টার।।