প্রকাশের সময়: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫ । ৯:৩২ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

এক বছর চার মাস সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

সেলিম মিয়া, স্টাফ রিপোর্টার।।

সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের অভিযানে ঢাকা মহানগরের খিলগাঁও এলাকা থেকে দীর্ঘদিন পলাতক থাকা এক বছর চার মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম হলো-মোঃ ওসমান গনি ওরফে মনা (৪০)।

গ্রেফতারকৃত ওসমান বিজ্ঞ যুগ্ম মহানগর দায়রা জজ আদালত-০২, ঢাকা মহানগর কর্তৃক সিআর নং-৩৮/২১ এর এক বছর চার মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন।

গোপন তথ্যের ভিত্তিতে সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের একটি টিম মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫) খিলগাঁও থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ওসমান এর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন