২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে বোরো ধানের উচ্চফলনশীল (উফশী) জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার সরবরাহের লক্ষ্যে এবং একই লক্ষ্যে হাইব্রিড বীজ সহায়তা বিতরণ উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে বিতরণ উদ্বোধন উপলক্ষে ফুলবাড়িয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ময়মনসিংহের উপপরিচালক কৃষিবিদ মো: এনামুল হক। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নূর মোহাম্মদ। এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ময়মনসিংহের অতিরিক্ত উপপরিচালক মো. আলগীর আজাদ বক্তব্য রাখেন। কৃষি সম্প্রসারণ অফিসার আ. ন. ম আতিকুর রহমান এর সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াত করেন উপসহকারী কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে মঞ্চে ফুলবাড়িয়া উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার সুমাইয়া ইসলাম ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার আবু রায়হান অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

সেলিম মিয়া, স্টাফ রিপোর্টার।।