প্রকাশের সময়: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫ । ২:০০ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নদীর বালুতে খনিজ সম্পদ মূল্যবান পাথর আবিষ্কার; গবেষনা করছেন নাজমুল হুদা

শিবলী সাদিক খান।।

বাংলাদেশে প্রথমবারের মতো নদীর বালু থেকে বিরল ও মূল্যবান প্রাকৃতিক খনিজ পাথর আবিষ্কারের চেষ্টায় ব্রত হয়েছেন ময়মনসিংহের নতুন প্রজন্মের তরুণ গবেষক মোঃ নাজমুল হুদা। দেশের বিভিন্ন অঞ্চলের নদীর তীরবর্তী এলাকা ও চরাঞ্চলের বালু থেকে এসব পাথর সংগ্রহ করেন তিনি।

শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় দৈনিক ময়মনসিংহ প্রতিদিন পত্রিকা অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাজমুল হুদা জানান, তার সংগ্রহ করা পাথরগুলোর মধ্যে বেশ কয়েকটির গঠন, ঘনত্ব ও রঙের বৈশিষ্ট্য প্রাথমিকভাবে অত্যন্ত মূল্যবান খনিজের সঙ্গে মিল পাওয়া গেছে। এটি বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে বললেন নাজমুল হুদা।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি নিজস্ব গবেষণার মাধ্যমে নদীর বালু থেকে যে সব খনিজ পাথর সংগ্রহ করেছি, সেগুলোর প্রাথমিক বিশ্লেষণে দেখা যাচ্ছে এগুলোর বাজারমূল্য বেশ উচ্চ। আন্তর্জাতিক ল্যাবে পরীক্ষার জন্য নমুনা পাঠানোর প্রস্তুতি চলছে। এটি দেশের খনিজ সম্পদে নতুন অধ্যায় যোগ করতে পারে।

তিনি আরও জানান, নদীর বালুতে এ ধরনের খনিজ পাওয়া গেলে দেশের গবেষণা,খনিজ সম্পদ ব্যবস্থাপনা ও অর্থনীতিতে নতুন সম্ভাবনার দিগন্ত সৃষ্টি করবে।

নাজমুল হুদা জানান, সংগৃহীত পাথরগুলোর মধ্যে কয়েকটি তিনি আনুষ্ঠানিকভাবে ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলমের নিকট জমা দিয়েছেন।

এই প্রসঙ্গে নাজমুল বলেন খোঁজ পাওয়া পাথরগুলোর গুরুত্ব ও নিরাপত্তার বিষয় বিবেচনায় আমি কয়েকটি নমুনা জেলা প্রশাসক মহোদয়ের কাছে হস্তান্তর করা হয়েছে। সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষার ব্যবস্থা করা হলে আরও নির্ভুল তথ্য পাওয়া যাবে।

সংবাদ সম্মেলনে তিনি সরকারের প্রতি আহ্বান জানান, দ্রুত বিশেষজ্ঞ টিম গঠন করে এসব পাথরের রাসায়নিক বিশ্লেষণ, মূল্যায়ন এবং সম্ভাব্য মজুত অনুসন্ধানের উদ্যোগ নেওয়া সম্ভব হবে।

স্থানীয় পর্যায়েও এই আবিষ্কারকে ঘিরে সাধারণ মানুষের মাঝে আগ্রহ দেখা গেছে। অনেকেই সংশ্লিষ্ট এলাকায় গিয়ে নদীর বালুতে অস্বাভাবিক রঙের ছোট-বড় পাথর খুঁজে দেখার চেষ্টা করছেন।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন