প্রকাশের সময়: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫ । ৩:৩৪ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীয়া প্রেসক্লাব কার্যালয় শুভ উদ্বোধন

মো.হেলাল উদ্দিন উজ্জল ফুলবাড়িয়া (ময়মনসিংহ)প্রতিনিধি।।

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের সংগঠন ফুলবাড়ীয়া প্রেস ক্লাবের বহুল প্রতীক্ষিত কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে এ উপলক্ষে প্রেস ক্লাব কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত হয়ে কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মুফিদুল আলম।

পরে প্রধান অতিথির পক্ষে ফলক উন্মোচন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রুকনুজ্জামান, মডেল মসজিদের ইমাম মাওলানা আশরাফুল ইসলাম, প্রেস ক্লাবের সহ সভাপতি আবুল কালাম, নজরুল ইসলাম খান, সিনিয়র সাংবাদিক রফিক আহমেদ মিঠু ও নূরুল ইসলাম খান,মো:হেলাল উদ্দিন উজ্জ্বল সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আব্দুল হালিম।

এর আগে উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক ফুলবাড়ীয়ার সাংবাদিকদের ঐক্যবদ্ধ সংগঠনের ভূয়সী প্রশংসা করে অপ সাংবাদিকতা পরিহার করে গণমানুষের কল্যাণে সাংবাদিকতা করার আহ্বান জানান।

 

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন